Wednesday, August 27, 2014


আসুন ফ্রীলান্সিং করি। কামাই করি ( ১ম পর্ব) Full learning post see here..

www.freelancer.com..first time sign up now..

আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভাল আছেন ।
১ম পর্ব দেখে আশা করি অনেকেই freelancer এ রেজিস্ট্রেশান করে ফেলেছেন । দোয়া করে ১ম পর্ব টা দেখে আসুন ।
অনেকের কাছেই আমার টিউন টি ভালো লেগেছে ,আবার অনেকে বলেছেন এটা টো জানি বিড করার কৌশল টা বলেন । তাদের জন্য বলতে চাই বিল্ডিং এর base ঠিক মত না করলে একদিন না একদিন বিল্ডিং ভেঙ্গে পরবেই । বাকি টা আপনাদের ইচ্ছা ।
১ম পর্বে একটা জিনিস অপূর্ণ রয়ে গিয়েছিল । Skill , Vission , keyword এবং Profile এ কি লিখতে হবে টা ভালো ভাবে বলার জন্য অনেকেই request করেছেন ।

আসলে এগুলো তে যা লিখতে হবে টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিয়েছিলাম । CV বা Resume লেখার সময় এই Term গুলো ব্যবহার করা হয়ে থাকে । আমি নিজেও এই বিষয় গুলো খুব একটা ভালো জানি না । আপনাদের মতামত আশা করছি । তারপর যতো টুকু বুঝেছি তার উপর ভিত্তি করে লিখছি ।
Skill বলতে বুঝায় আপনি কোন বিষয়ে পারদর্শী । আগের ২৫ টা টিক দিয়ে আপনি আপনার area of expertise দেখিয়ে দিয়েছেন । এর বাইরেও আপনার যে সব বিষয়ে খুব ভালো পারদর্শিতা আছে সেগুলোণ আপনি এখানে লিখবেন।
উদাহরন সরুপ ৩০০ review ওয়ালা codeguru786 তার skill এ লিখেছেন
Web Development, Web Designing & Graphics Designing
Custom software development & Research and development services
Print Media Desiging and Printing
Offshore software development services & Software consultatio.

তার মানে হল তিনি যে সব বিষয়ে পারদর্শী টা তিনি সাজিয়ে গুছিয়ে এখানে লিখেছেন । আপানারা ও যেসব বিষয়ে পারদর্শী টা সুন্দর করে এখানে লিখে দিন ।
Vision এ আপনি এমন একটা লাইন লিখবেন যা আপনাকে , আপনার কাজ এবং কাজ এর উদ্দেশ্য প্রকাশ করবে । আপনি যে ফ্রীলান্সিং করছেন , আপনার বা আপনার কোম্পানি এর উদ্দেশ্য বা লক্ষ্য টা কি । আপনারা কি শুধু টাকা কামাতে এসেছেন নাকি client দের satisfaction , good will এবং তাদের সাথে relationship এর দিকেও আপনাদের নজর আছে ।
আমাদের codeguru786 তার vision এর ঘরে লিখেছেন
A customer focused Software house in India made to fulfill customer satisfaction.

এক লাইন এই বুঝিয়ে দিয়েছেন তারা কি জিনিষ । আপনারাও ঠিক করে ফেলুন কি লিখবেন ।
Keyword হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড যা আপনার কাজ আপনাকে এবং আপনার কাজ এর ধরন কে প্রকাশ করে । খেয়াল রাখবেন keyword এর সাহায্যে search দিয়ে অনেক বায়ার freelancer দের ইনভাইট করে । keyword গুলো কে comma দিয়ে আলাদা আলাদা করে লিখুন ।
দাহরন সরুপ আমাদের codeguru 786 এর keyword গুলি হচ্ছে
Feasible, Quality , Speed , Professional , Customer Satisfaction
Profile এ আপনি বিস্তারিত করে আপনার সম্পর্কে লিখতে থাকুন । বেশির ভাগ ফ্রীল্যান্সার এই জায়গায় অনেক কিছু লিখে থাকেন । এবং টা প্রয়োজনীয় বটে । আমি কিন্তু ৩ লাইন এ মেরে দিয়েছি । নিজের সম্পর্কে কিছু লেখার মত খুজে পাচ্ছিলাম না । তবে আপনাদের জন্য আমি সবচেয়ে সফল কিছু ফ্রীলান্সার এর প্রোফাইল এর screenshot add করে দিলাম । যাতে আপনারা এখান থেকে idea চুরি করতে পারেন । দয়া করে আপনি যা নন তা লিখবেন না । লিখলে পরে ধরা খাবেন ।
আপনারা freelancer.com এর প্রোজেক্ট গুলো ঘুরে ঘুরে আরও সফল freelancer দের প্রোফাইল গুলোন দেখতে পারেন ।
যাইহোক প্রোফাইল এর পিছনে আর সময় দিতে পারছি না । এখন আমরা কাজ এ ফিরে আসি । আশা করি আপনার এতক্ষণে ঠিক করে ফেলেছেন কে কি ধরনের কাজ করবেন । freelancer.com এ হাজার ধরনের কাজ পাওয়া যায় । আর আমাদের দেশেও সবজান্তার কোন অভাব নাই । কিন্তু আমি আপনাদের একটা বিষয়ে অনুরোধ করব , আপনারা ১৪ দিকে মাথা নষ্ট না করে যে কোন একটা দিকে সময় দিন এবং হয়ে যান সেই বিষয়ে super expert । আমি নিজেও একজন সবজান্তা । :) আমার কম্পিউটার এর হার্ড ডিস্ক এ ৮০ জিবি software এর কালেকশন আছে । video tutorial আছে প্রায় আরও ৪০ জিবি । সফটওয়্যার , হার্ডওয়্যার , ইন্টারনেট সব কিছুই আমি এত বেশি বুঝি যে এমন কাউকে খুজে পাইনা যাকে কোন কিছু জিজ্ঞাসা করব । গ্রাফিক্স ডিজাইন , ভিডিও এডিটিং , অডিও এডিটিং , প্রোগ্রামিং , ওয়েব ডিজাইন , ...... সব কিছুই আমি পারি । কিন্তু তাই বলে কি আমি ফ্রীলান্সার এ জয়েন করে সব কিছু তে বিড করা শুরু করব । না, দয়া করে এই কাজ টি কখনই করবেন না । freelancer এ কাজ করার আগে নিজেকে প্রস্তুত করুন । আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন , যে কাজ করতে আপনার ভালো লাগে সেই ধরনের project এই আপনি বিড করবেন ।
আপনার ফ্রীলান্সার অ্যাকাউন্ট এ লগ ইন করুন । Browse Jobs > Latest Projects এ ক্লিক করুন । আপনার area of expertise এর মধ্যকার সব প্রোজেক্ট গুলো দেখাবে । খেয়াল করে প্রোজেক্ট এর টাইটেল , বিড এর সংখ্যা , average price এবং Job type দেখুন । যদি টাইটেল দেখে মনে হয় এই কাজ টি আপনি পারবেন । তাহলে প্রোজেক্ট এ ক্লিক করুন project description টি ভালো করে দেখার জন্য।
freelancer এর বায়ার রা তাদের project description এ বলে দেয় তাদের কি প্রয়োজন । ভালো করে পড়ুন । দেখুন আপনি পারবেন কিনা । যে কাজ আপনি পারবেন না সে কাজ এ বিড করে সময় নষ্ট করার কোন দরকার নাই । ব্যাক করে অন্য প্রোজেক্ট গুলোন দেখুন । আর যদি আপনার মনে হয় কাজ টি আপনি পারবেন তাহলে কি করবেন ? Bid On This Project এ ক্লিক করবেন ? না কোন কাজ এ বিড করার আগে বায়ার এর প্রোফাইল দেখে নিন । দেখুন বায়ার কোন দেশের । এশিয়া এর কোন দেশের বিশেষ করে ইন্ডিয়া , পাকিস্থান , চায়না ... এর লোক হলে তখুনি ঐ প্রোজেক্ট এর চিন্তা মাথা থেকে ফেলে দিন । কারন আমাদের এশিয়া এর লোক দের মাথায় বুদ্ধি বেশি । এরা আসলে middle man মানে তারা প্রোজেক্ট টি হয়ত অন্য কোথাও বিড করে পেয়েছে অথবা অন্য কারো হয়ে কাজ করছে । ভুলেও এদের প্রোজেক্ট এ বিড করবেন না । কষ্ট টাই জলে যাবে । প্রোজেক্ট যদি আপনি পেয়েও যান পেমেন্ট ঠিক মত পাবেন না । উপরি হিসাবে ঋণাত্মক একটা ব্যালান্স এবং একটা ইনকমপ্লিট রিপোর্ট ও পেতে পারেন । আমার জীবনের প্রথম প্রোজেক্ট তা আমি পেয়েছিলাম ইন্ডিয়ান এক জনের কাছ থেকে । জুমলা টেম্পলেট ৯০ ডলার ৬ দিন এ । ভাইরে ৬ তা দিন আমারে কুত্তার মত খাটাইয়া নিচে । একটা পয়সা পেমেন্ট দেয়নি । তাই আপনার ফ্রী লান্সিং জীবন শুরু করুন আমেরিকা , ইংল্যান্ড , সুইডেন , অস্ট্রেলিয়া , কানাডার বায়ার দের প্রোজেক্ট দিয়ে । বায়ার এর রিভিউ গুলা দেখে নিন । যে বায়ার এর রিভিউ বেশি তার সাথে কাজ করাটা এক টু কঠিন । কারন freelancing এ তার ভালো অভিজ্ঞতা হয়ে গেছে । আপনি যেহেতু নতুন তার কাছে ধরা খেলেও খেতে পারেন । যে সব বায়ার দের কোন রিভিউ নেই বা একটা দুইটা আছে । তাদের সাথে কাজ করে অনেক মজা পাবেন । ইউরোপ , আমেরিকা র বায়ার রা অনেক ভালো । তারা আপনার সাথে ঠাট্টা মস্করাও করবে ।
যাই হোক এই পর্যন্ত সব ঠিক থাকলে আপনি bid on this project বাটন এ ক্লিক করুন । বিড করার আগে কোন ফ্রীলান্সার কত ডলার এ বিড করছে একটু দেখে নিন । কার কত রিভিউ আছে এটা দেখে ভয় পাবার কোন দরকার নাই । আমি ১৬০০ রিভিউ ওয়ালা ফ্রীলান্সার কে হারিয়ে প্রথম প্রোজেক্ট টি জিতেছিলাম ।
তো বিড করার আগে আপনি যা হিসাব করবেন টা হল । বায়ার কাজ টা কত দিন এর মধ্যে চাচ্ছে । র তত দিন এর মধ্যে আপনি করতে পারবেন কিনা । প্রোজেক্ট টির বাজেট কত । এই বাজেট এর মধ্যে কাজ করলে কি আপনার পোষাবে । কাজ টা করতে কত দিন লাগতে পারে । প্রোজেক্ট টির average bid এর প্রাইস টা কত । আমি তো ভাই এভারেজ বিড এর প্রাইস এর চেয়ে ২০ - ৩০ ডলার বেশি ধরে বিড করি । আপনারা ও সেটা করতে পারেন । তবে যাই করেন না কানো কাজ এর মূল্য কমায়েন না । আজকার দেখি যে কাজ আমি ৫৫০ ডলার এ জিতেছি , সেই কাজ এ অনেকে ৩০ ডলার ও বিড করেছিল । আপনাদের কি ধারনা কম এ বিড করলে কাজ পাওয়া যায় । ভাইরে যতো কম এ বিড করবেন ক্লায়েন্ট মনে করবে আপনার কোয়ালিটি তত কম । এক ভাই দেখলাম odesk এ ঘণ্টায় 3.33$ এ প্রোফাইল বানিয়ে রাখছে । এইটা দুঃখ জনক । আপনি নিজেকে একবার ক্লায়েন্ট এর জায়গায় দাড় করিয়ে চিন্তা করুন । আপনি আপনাদের বাসার কাজ এর লোক টিকে ঘর পরিস্কার করার জন্য ঘণ্টায় ১০ডলার করে দেন । এখন যদি ইন্টারনেট এ কোন ওয়েব ডিজাইনার আপনাকে বলে যে সে আপনাকে প্রতি ঘণ্টায় 3.33 ডলার এ ওয়েব সাইট তৈরি করে দেবে তো আপনি তাকে কি ভাব্বেন । তাই কাজ এর মূল্য টা ধরে রাখুন । খুব কমেও বিড করার দরকার নাই , আবার খুব বেশি তেও বিড করার দরকার নেই । এই জন্য বলেছিলাম average bid price টা ধরে বিড করার জন্য ।
1) আপনি কত ডলার এ সম্পূর্ণ কাজ টি করতে পারবেন
2) আপনি কত দিন এ কাজটি শেষ করতে পারবেন
3) কাজটি শুরু করার জন্য আপনাকে প্রাথমিক ভাবে শতকরা কত ভাগ ডলার দিতে হবে
4) আপনার প্রস্তাব টির বাহ্যিক অংশটি এখানে লিখুন । এই অংশটি সবাই দেখতে পারবে ।
5) এইখানে টিক দিলে নিচের প্রাইভেট মেসেজ লেখার বক্স টি আসবে
6) আপনার প্রস্তাব টির মূল এবং বিস্তারিত অংশটি এখানে লিখুন । এই অংশটি শুধু বায়ার দেখতে পারবে ।
7 ) আপনার প্রস্তাব টির সাথে কোন ফাইল পাঠাতে চাইলে এই বাটন টি ব্যবহার করুন
আমার প্রথম ও দ্বিতীয় টিউন দেখে আশা করি আপনারা অনেকেই Freelancer এ রেজিস্ট্রেশান করে ফেলেছেন । যারা করেন নি তারাও করে ফেলুন। কারন ফ্রীলান্সার এ রেজিস্ট্রেশান করতে তো আর টাকা লাগে না । আমি এখন ধারাবাহিকতায় চলে আসি ।
আমি জানি সবাই জানতে চাচ্ছেন ৪ নং এবং ৬নং ঘরে আমরা কি লিখব । যেকোনো প্রোজেক্ট win করার জন্য এইটা খুব ইম্পরট্যান্ট ।
আমি নিজে ঠিক যেভাবে করি , আপনাদের ও ঠিক তাই বলবো ।
৪ নং ঘরে আপনি মাত্র একটি বা দুইটি লাইন লিখবেন । এই অংশ টি দৃশ্যমান । মানে প্রোজেক্ট এর নিচে টা দেখা যাবে এবং বাকি সবাই টা দেখতে পারবে । freelancer এর কয়েকটি প্রোজেক্ট আপনি ঘুরে ঘুরে দেখুন , idea পেয়ে যাবেন । তবে হুবহু অন্য কারো টা কপি করবেন না । নিজের মেধা টা খাটিয়ে কিছু লেখার চেষ্টা করুন ।
  1. Hi! I am eligible for this job and can finished this project within 7 days or less. I assure you won't regret for getting me in this job.
  2. I'm ready to start. Hire me. Please check your pm. Thank you!
  3. _____________________please check your PMB_________________________________
  4. Hello! I'm interested about the project you have posted and I'm fully understood the description. Please consider my bid. Hope to work from you soon.
  5. Hello, I am interested please check your Pmb. Thanks
স্যাম্পল গুলোন দেখে বুঝতেই পারছেন কি লিখতে হবে । মূল বিষয় হচ্ছে তিন টি ,
  • আপনি কাজটি করতে পারবেন এবং আগ্রহী ।
  • PMB ( private message board ) টি চেক করতে বলুন অথবা PM (Private Message) টি পড়তে বলুন ।
  • ধন্যবাদ দিন ।
খুব বেশি চিন্তা ভাবনা করার সময় নেই এখানে । ৬ নং ঘরে চলে আসুন । এটাই PM (Private Message) যা শুধু আপনার বায়ার দেখতে পারবে । অন্য কেউ না। কাজ পাওয়ার জন্য এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । এখানে অনেকেই অনেক ভাবে লেখে । idea পাবার একটা সহজ উপায় আমি আপনাদের দিয়ে দিচ্ছি ।
US অথবা UK এর লোক হিসাবে ফ্রীলান্সার এ একটা ভুয়া আইডি খুলুন । খুব সুন্দর করে একটা Trial Project Post করুন । trial project post করতে তো আর টাকা লাগে না । দেখবেন অনেকেই আপনার প্রোজেক্ট এ বিড করছে এবং আপনাকে PM পাঠাচ্ছে । ৬ নং ঘরে কি লিখবেন তার একটা বিশাল আইডিয়া আপনি ২ দিন এর মধ্যেই পেয়ে যাবেন । নিজের আইডি এইখানে ব্যবহার না করাই ভালো ।


ফ্রীলান্সার এ কাজ পাবার জন্য কখনও নিজেকে ছোটো করবেন না । বিড করার সময় "please" এর হিড়িক ফেলবেন না । এমন একটা ভাব ধরুন যে আপনি চরম এক্সপার্ট , নিজের ব্যক্তিত্ব নিয়ে বিড করুন। সবাই আপনার ব্যক্তিত্ব কে সম্মান করবে ।
আমার অনেক আগের টিউন এই আমি আপনাদের বলেছিলাম যে কাজ পাবার সহজ উপায় টা কি । দয়া করে সেইটি লক্ষ্য করুন । বিড করার নিয়ম তো শিখে গেছেন । সাথে ওইটা একটু কাজে লাগালে কাজ পাইতে দেরি হবে না । 


যে কাজ পারবেন না তাতে বিড না করাই ভালো । কারন আপনি যদি কাজ টি ঠিক মত শেষ করতে না পারেন । তাহলে ক্লায়েন্ট আপনাকে Bad Review দিতে পারে । আর Bad Review অথবা Incomplete Project যদি আপনার প্রোফাইল এ যোগ হয়ে যায় তখন আর কাজ পাওয়া অসম্ভব হয়ে যাবে ।

ধরুন কোন কাজ এর ৬০% পারেন আর ৪০% পারছেন না । বিড করার আগেই গুগল এ একটু সার্চ দিয়ে শিখে নেবার চেষ্টা করুন। ইন্টারনেট এর বিশাল জগতে সব কিছুই ফ্রী শেখানর ব্যবস্থা আছে । মনে যা আসে তাই লিখে সার্চ দিন । দেখবেন কোন না কোন result চলে আসবে ।
কোন কাজ পাবার আগেই ক্লায়েন্ট এর সাথে পেমেন্ট মেথড সম্পর্কে কথা বলে নিন । আপনাকে এই বিষয়ে শক্ত হতে হবে। আমি নিজেই এই বিষয়ে একটা কঠিন rule মেনে চলি । ক্লায়েন্ট এর সাথে পেমেন্ট সংক্রান্ত আমার PM টি হয় এইরকম ।
ello Sir,
For the payment method , we will use freelancer escrow service. because that is safe for both of us. You will have to pay me the initial amount (30%) as soon as i will start the work. you will have to release another 30% when the work will be almost completed and ready for your revision. you will have to finish the final payment when you will be 100% satisfied with my work and can say " Hey Raaz, you have done a good job " . Please let me know if you agree with my payment terms. I am looking forward to work with you. I am waiting for your response.
Kind Regards
Raaz
আমি আপনাদের ফ্রীলান্সিং শেখাচ্ছি । এর মানে হচ্ছে আমি নিজেই আমার নিজের প্রতিযোগী তৈরি করছি । কিন্তু আমি বিষয় টা কে এইভাবে দেখিনা । ফ্রীলান্সার এ হাজার হাজার প্রোজেক্ট আছে । আমার মাসে ৪ টা প্রোজেক্ট হইলেই যথেষ্ট । বাকিগুলান ইন্ডিয়ান , পাকিস্থানি রা না পেয়ে যদি আমার দেশের ভাই রা পায় তবে আমি হাজার গুন বেশি খুশি হব । একটা কথা মনে রাখবেন । ফ্রীলান্সার এ প্রতিযোগিতা টা মুলত দেশ এর সাথে ।
এই পোস্ট টি আমি প্রস্ন উত্তর এর জন্য ব্যবহার করব । আপনাদের ফ্রীলান্সিং সংক্রান্ত সব প্রশ্ন এই টিউন এ করুন । আমি চেষ্টা করব তার সব গুলর উত্তর দেয়ার জন্য ।
আর অনেকেই আমার সাথে দেখা করতে চাচ্ছেন । সবাই মিলে একটা দিন ঠিক করুন। তারপর একসাথে দেখা করি । কারন আলাদা আলাদা ভাবে সবার সাথে দেখা করা তো ভাই আমার পক্ষে সম্ভব না । বুঝতেই পারছেন । কবে দেখা করা যায় তা মন্তব্য করুন।
electricity gone ,, so i have to finish this tune here .. i will come up with new and newer tricks.. keep an eye here....
thanks to all

my facebook id killar anik add me..


No comments:

Post a Comment